লক্ষ্মীপুরে করোনা শনাক্ত ৫১, নতুন ৩

শেয়ার

নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরে করোনাভাইরাসে আক্রান্ত হওয়া রোগী শনাক্ত হয়েছে ৫১ জন। বুধবার (৬ মে) রাত পৌনে ১১ টার দিকে জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

গেল ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৩ জন। এদের মধ্যে এজন রায়পুর, আরেকজন রামগঞ্জ এবং অন্যজন কমলনগর উপজেলার বাসিন্দা। এছাড়া রামগঞ্জে পূর্বে আক্রান্ত তিন করোনা রোগীর তৃতীয় দফার নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে।

 

তবে এদের মধ্যে ৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। একজন শনাক্ত হওয়ার আগেই মারা যায়। ফলে জেলাতে শনাক্তকৃত করোনা আক্রান্ত রোগী এখন ৪৫ জন। এর মধ্যে একজন করোনা শনাক্ত হওয়ার পর ঢাকা থেকে লক্ষ্মীপুরে পালিয়ে আসেন।

কার্যালয় সূত্র জানায়, চট্রগ্রামের সিভিএএসইউ থেকে বুধবার দুপুরে ৭ জনের নমুনা পরীক্ষার ফলাফল আসে। এতে একজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। তার বাড়ি জেলার কমলনগরে। তিনি ২০ বছর বয়সী একজন নারী।

বুধবার রাতে একই পরীক্ষা কেন্দ্র থেকে আরও চারজন করোনা পজিটিভ রোগীর বিষয়টি নিশ্চিত করা হয়। এদের মধ্যে একজন নতুন শনাক্ত রোগী। বাকি তিনজন আগে থেকে এ ভাইরাসে আক্রান্ত রোগী।

একই সময়ে বিআইটিআইডি থেকে ১৩ জনের নমুনার ফলাফল আসে। এতে একজনের করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়। তার বাড়ি রায়পুর উপজেলায়। লকডাউনের মধ্যে ঢাকা থেকে ওই ব্যক্তি রায়পুরে পালিয়ে আসলে তার নমুনা সংগ্রহ করে স্থানীয় স্বাস্থ্য বিভাগ। নমুনা সংগ্রহের সময় তার বাড়ি লকডাউন করা হয় বলে জানায় জেলা সিভিল সার্জন ডা: আব্দুল গাফফার। এর আগে ওই উপজেলাতে ১১ বছরের এক শিশু করোনাভাইরাসে আক্রান্ত হয়।

সূত্র আরও জানায়, শনাক্ত রোগীদের মধ্যে ৩৪ জনকে জেলা সদর হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। আর হোম আইসোলেটেড এ চিকিৎসা নিচ্ছে বাকী ১১ জন।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.