নিজস্ব প্রতিবেদক : ‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। পুলিশ জনগণের বন্ধু আবারও মনে করেয়ি দিলেন লক্ষ্মীপুরের কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নূরুল আবছার।
স্বামী পরিত্যক্তা এক অসহায় নারীর ফোন পেয়ে হাজির হয়েছেন তার বাড়ি। সঙ্গে নিয়ে গেছেন নানান খাবার।হাসি ফোটালেন তার মুখে। বৃহস্পতিবার (৭ মে) বিকালে ওসি উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে স্বামী পরিত্যক্তা শারীরিক প্রতিবিন্ধী রিমা আক্তার বাড়ি যান। সহায়তার হাত বাড়ান। এসময় তার ঘরে পৌঁছে দেন চাল ডাল পেয়াজ লবণ আলু সবজি মোরগ ও মৌসুমি বিভিন্ন ফল। অসহায় ওই নারী গার্মেন্টন্স শ্রমিক ।করোনা পরিস্থিতির কারণে পোশাক কারখানাটি বন্ধ হয়ে যায়। আট বছরের এক কন্যা শিশুকে নিয়ে বাড়িতে অবস্থান করছিলেন। খেয়ে; না খেয়ে কেটেছে তাদের গত কয়েকদিন।ঘরে খাবার নেই; বিকল্প কোনো উপায় না থাকায় সহায়তা চেয়ে ওসিকে ফোন করেন। তৎক্ষণিক ওসি খাদ্যসামাগ্রী নিয়ে তার পাশে এসে দাঁড়ান। হতদরিদ্র ওই নারী ও তার মেয়ের মুখে ওসি’র খাবার তুলে দেওয়ার মানবিকতার দৃশ্য যখন চোখের সামনে আসে, ঠিক তখনই কানে ভেসে আসে ভূপেন হাজারিকার সেই কালজয়ী গানটি। ‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য।
ওসি মোহাম্মদ নুরুল আবছার বলেন, একজন মানুষ হিসেবে কারো না খেয়ে থাকার বিষয়টি আমি মেনে নিতে পারি না। ওই অসহায় নারীর ফোন পেয়েই খাদ্যসামগ্রী নিয়ে তার বাড়ি গিয়েছি। তাদের মা-মেয়ের মুখে হাসি দেখে আনন্দে আমার মনটা ভরে উঠে।
প্রসঙ্গত, করোনা পরিস্থিতির এসময় কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবছার বিভিন্ন স্থানে গিয়ে অসহায় ও কর্মহীন অসহায়দের খাদ্যসামগ্রী দিয়েছেন। এছাড়াও মানুষকে সচেতন করতে মাইকিং ও লিফলেট বিতরণ করেন। সামাজিক দূরত্ব বজায় রাখতে অবিরাম কাজ করে যাচ্ছেন। আইনশৃংঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তার প্রচেষ্টা অব্যাহত আছে।তিনি সকল শ্রেণি পেশার মানুষের কাছে প্রশংসিত ।
