নিজস্ব প্রতিবেদক:
লক্ষ্মীপুরের কমলনগরে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে সাথী আক্তার (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার সকালে উপজেলার চরকাদিরা ইউনিয়নের চরপাগলা এলাকার নিজ বাড়িতে তার মৃত্যু হয়। মৃত সাথী ওই এলাকার কামাল হোসেনের মেয়ে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু তাহের জানান, শিশুটি দুই দিন আগে শ্বসকষ্টসহ জ্বর ও সর্দি–কাঁশিতে আক্রান্ত হয়। শ্বাসকষ্ট বেড়ে গিয়ে রোববার সকালে তার মৃত্যু হয়। করোনার উপসর্গ থাকায় উপজেলা স্বাস্থ্য বিভাগ তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বিআইটিআইডিতে পাঠায়। এ ঘটনার মৃত শিশুর বাড়িটি লকডাউন করে দেওয়া হয়েছে
