গত ২৪ ঘণ্টায় দেশে ৪১৮ জনের করোনা শনাক্ত

শেয়ার

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ৪১৮ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৪১৬ জনে। এসময় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ১৪৫ জনের।

আজ রবিবার স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন নয় জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১২২ জন।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.