হতদরিদ্রদের মাঝে শফিউল বারী বাবুর ত্রাণ বিতরন

শেয়ার

ষ্টাফ রিপোর্টার : বৈশি^ক মহামারি করোনা সংকটের এ দু:সময়ে লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলায় কর্মহীন, অসহায় হতদরিদ্রদের মাঝে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ও দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনায় রামগতি কমলনগরের কৃতি সন্তান জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুর পক্ষ থেকে ১২০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন করেন।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত কমলনগর ও রামগতির বিভিন্ন এলাকায় মানুষের ঘরে ঘরে গিয়ে এ ত্রাণসামগ্রী বিতরন করা হয়।
ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি পেয়াজ, ১লি: ভোজ্য তেল, সাবান ও মাস্ক।
বর্তমানে কর্মহীন চরম দারিদ্রসীমার নীচে বসবাসকারী প্রায় ১২০০ কর্মহীন, অসহায় দিনমজুরদের পরিবারের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরন করা হয়।
এ সমস্ত ত্রাণ সামগ্রী মানুষের ঘরে ঘরে পৌছে দেন স্বেচ্ছাসেবক দলের স্থানীয় নেতৃবৃন্দ।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.