নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরের কমলনগরে ব্যাক্তিগত উদ্যোগে অসহায় হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে এস এম মানিক। এসএম মানিক আওয়ামীলীগের কর্মী।
শনিবার (১১ এপ্রিল) সকালে আওয়ামীলীগ অফিসের সামনে ৫০ পরিবারের মধ্যে এ খাদ্য সামগী বিতরণ করেন। ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১কেজি পেয়াজ ছিল।এছাড়াও অসহায়দের মাঝে ফল বিতরণ করেন।এসময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-রামগতি এমপি মেজর (অব:) আবদুল মান্নান এর প্রতিনিধি বিকল্পধারার সাধারণ সম্পাদক মো. ছিদ্দিক মিয়া।
এসএম মানিক জানান, আমার ব্যক্তিগত উদ্যোগে এলাকার হত দরিদ্রদের খোজ করে তাদের মধ্যে এ খাদ্য সামগ্রী দেই এবং আরও তালিকা করে দেওয়ার চেস্টা করিতেছি।কমলনগর আওয়ামীলীগের সভাপতি নুরুল আমিন মাস্টার সাহেব আমাকে এ ত্রাণ দেওয়ার জন্য উৎসাহিত করেন।

