কমলনগরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

শেয়ার

নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরে কমলনগরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার বেলা ১টা দিকে উপজেলার চর ফলকন ইউনিয়ন পরিষদ সংলগ্ন ৭ ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো- আবুল কালাম মাঝির বাড়ির আবুল কালামের মেয়ে ইয়াসমিন (৭) ৬ ভাই বোন মধ্যে সবার ছোট।
সিরাজ মাঝির বাড়ির আবুল কালামের মেয়ে সাইমুন (৮) ৩ ভাই বোন মধ্যে সবার ছোট।

৫ নং চর ফলকন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হারুন-অর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুপুরে সবাই নামাজে ছিলেন শিশু ২টি পুকুর পাড়ে খেলতে যায় পরে খেলার চলে পানিতে নামে এ সময় তারা দুজনেই পানিতে তলিয়ে যায়।

অভিভাবকদের সাথে কথা বলে জানাযায়, তারা ২জন পুকুর পাড়ে খেলতে যাওয়াতে এমন ঘটনা ঘটে।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.