কমলনগরে জ্বর-ডায়রিয়ায় যুবকের মৃত্যু, ৫পরিবার লোকডাউন

শেয়ার

নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের কমলনগরে করোনা উপসর্গ জ্বর ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে আশরাফ উদ্দিন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ মৃত্যুতে প্রশাসন ৫ পরিবারকে লকডাউন করে।
বৃহস্পতিবার (০৯ এপ্রিল) রাতে উপজেলার সাহেবেরহাট ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের শ্বশুর বাড়িতে তার মৃত্যু হয়। ওই যুবক ভোলা জেলার বাসিন্দা। থাকতেন শ্বশুর বাড়িতে।
কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রেজাউল করিম রাজিব বলেন, ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ওই যুবক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। কিছুটা সুস্থ্য হলে চিকিৎসকদের পরামর্শে স্বজনরা তাকে নিয়ে যান। বৃহস্পতিবার রাতে ডায়রিয়ার সঙ্গে তার জ্বর দেখা দিয়ে মৃত্যু হয় ।তার মধ্যে করোনা উপসর্গ থাকায় নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে।
কমলনগর থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ নুরুল আবছার জানান, ওই যুবকের করোনা ভাইরাসের উপসর্গ থাকায় ওই বাড়ির পাঁচটি পরিবারকে লকডাউন করা হয়েছে।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.