মাতৃভাষা দিবসে কমলনগরে ফ্রি মেডিক্যাল ক্যাম্প

শেয়ার

নিজস্ব প্রতিবেদক:
লক্ষ্মীপুরের কমলনগরে মাতৃভাষা দিবস উপলক্ষে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় মডার্ন মেডিটেক সেন্টার ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করে। দিনব্যাপী এ ক্যাম্পে শতাধিক অসহায়, দুঃস্থ ও গরীব রোগীকে ফ্রিতে চিকিৎসা পত্র ও ঔষধ সরবরাহ করে।
এতে ডাক্তার হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ আকিল আল ইসলাম এম.বি.বি.এস, ডাঃ মাঈশা মুস্তাফিজ সেবন্তী, এম.বি.বি.এস ও চিকিৎসক মোশারফ হোসেন।
মডার্ন মেডিটেক সেন্টারের এমডি আক্তার হোসেন জানান, আগামী ২৬ মার্চ আবারও দুঃস্থ, অসহায় গরীব রোগীকে সেবা দেওয়ার জন্য ফ্রি মেডিক্যাল ক্যাম্প করা হবে।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.