কমলনগর প্রেসক্লাব শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে

শেয়ার

লক্ষ্মীপুরের কমলনগরে শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে ভাষাশহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

বৃহস্পতিবার রাত ১২টা ১মিনিটে হাজিরহাট উপকুল সরকারি কলেজ মাঠে শহীদ মিনারে কমলনগর প্রেসক্লাবের সভাপতি সাজ্জাদুর রহমান ও সাধারণ সম্পাদক মো. ওয়াজি উল্যাহ জুয়েল পুষ্পস্তবক অর্পণ করেন।

এসময় উপস্থিত ছিলেন কমলনগর প্রেসক্লাবের সহ-সভাপতি ছাইফ উল্লাহ হেলাল, কোষাধ্যক্ষ মো. আমজাদ হোসেন আমু, মাহফুজুর রহমান, মো. নুরনবী, রাকিব হোসেন লোটাসসহ অন্যান্য সদস্যবৃন্দ।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.