ফাতেমা ফাউন্ডেশনের উদ্যোগে দুস্থদের মাঝে হুইল চেয়ার বিতরণ

শেয়ার

নিজস্ব প্রতিবেদন : লক্ষ্মীপুরের কমলনগরে ফাতেমা ফাউন্ডেশনের উদ্যোগে মানবতার কল্যাণে গরীব দুস্থ প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।

সোমবার(১৭ ফেব্রুয়ারী) সকালে উপজেলার চর লরেন্স ইউনিয়নের ইকরা ইসলামী পাঠাগার ও সমাজ কল্যাণ পরিষদ এ আয়োজন করেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন, সমাজ সেবার প্রতিনিধি মো.বাবুল, ইকরা হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক ক্বারী নুর নবী, প্রাথমিক শিক্ষক মো. জাবেদ, হাজ্বি আলী হোসেন সহ প্রমুখ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজ সেবক ইউছুফ কোম্পানী।

অনুষ্ঠান শেষে ১০ জন গরীব দুস্থ প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরন করা হয়।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.