রামগতিতে গণধর্ষণ মামলার ৩ আসামি গ্রেফতার

শেয়ার

নিজস্ব প্রতিবেদন :
লক্ষ্মীপুরের রামগতিতে গণধর্ষণ মামলার ৩ আসামিকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠিয়েছে পুলিশ। এরআগে রোববার রাতে তাদেরকে উপজেলার চৌধুরী বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়।

আসামিরা হলেন চর আফজল গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মো. মিরাজ (২২), মো. নুরনবীর ছেলে মো. ইউসুফ (২৭), মৃত আবদুল হালিমের ছেলে মো. ওসমান (২৫)।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, গত ২৩ জানুয়ারি রাতে চর আফজাল গ্রামের এক কিশোরী ঘর থেকে বের হলে জোর করে
ওই তিন বখাটে বাগানে নিয়ে রাতভর গণধর্ষণ করে। গোপন ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তারা গণধর্ষণের কথা স্বীকার করেছে।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.