ইবতেদায়ি সমাপনী পরীক্ষায় পাসের হার ৯৫ দশমিক ৯৬ শতাংশ। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) গণভবনে প্রধানমন্ত্রীর কাছে ফলের অনুলিপি হস্তান্তর করা হয়। গত বছর ইবতেদায়িতে পাসের হার ৯৭ দশমিক ৬৯ ভাগ ছিল।
২০১৯ খ্রিষ্টাব্দে ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় ইবতেদায়ি সমাপনী পরীক্ষায় ৩ লাখ ৫০ হাজার ৩৭১ জন খুদে শিক্ষার্থী অংশ নেয়।
জানা গেছে, টেলিটকের ওয়েবসাইটে (dperesult.teletalk.com.bd) থেকে ফল জানা যাবে। ওয়েবসাইটে প্রবেশ করে পাসের বছর সিলেক্ট করতে হবে। এরপর নির্ধারিত স্থানে পরীক্ষার্থীর স্টুডেন্ট আইডি বসিয়ে সাবমিট দিলে ফল দেখা যাবে।এছাড়া প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটেও (www.dpe.gov.bd) প্রাথমিক সমাপনী পরীক্ষা ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষার ফল দেখা যাবে।
