জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল মঙ্গলবার (৩১ ডিসেম্বর) প্রকাশ করা হয়েছে। এ দুই পরীক্ষায় গড় পাসের হার ৮৭ দশমিক ৯০ ভাগ। জেএসসিতে পাসের হার ৮৭ দশমিক ৫৮ ভাগ এবং জেডিসিতে পাসের হার ৮৯ দশমিক ৭৭ ভাগ। জেএসসি-জেডিসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৭৮ হাজার ৪২৯ জন পরীক্ষার্থী। এদের মধ্যে জেএসসিতে ৭৬ হাজার ৭৪৭জন এবং জেডিসিতে ১ হাজার ৬৮২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জেএসসি এবং জেডিসি পরীক্ষার ফল প্রকাশ নিয়ে প্রেস ব্রিফিং করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
চলতি বছর ২৬ লাখ ২ হাজার ৫৩ জন জিন পরীক্ষার্থী জেএসসি-জেডিসি পরীক্ষায় অংশগ্রহণ করে। এদের মধ্যে জেএসসি পরীক্ষার্থী ছিল ২২ লাখ ২১ হাজার ৫৯১ জন। এদের মধ্যে ১৯ লাখ ৪৫ হাজার ৭১৮জন পাস করেছে। আর জেডিসি পরীক্ষার্থী ছিল ৩ লাখ ৮০ হাজার ৪৪২ জন। এদের মধ্যে ৩ লাখ ৪১ হাজার ৫৫৩জন পাস করেছে।
