কমলনগরে গাছ পড়ে এক নারীর মৃত্যু

শেয়ার

আমজাদ হোসেন আমু, কমলনগর (লক্ষ্মীপুর): লক্ষ্মীপুরের কমলনগরে সুরাইয়া বেগম ( ৩৩) নামের এক নারীর মৃত্যু হয়েছে। মঙলবার সকালে উপজেলার চর ফলকন ইউনিয়নে নদী পাড়ে গাছের নিচে চাপা পড়ে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান,সকালে এ নারী নদীর পাড়ে মাছ খুঁজতে যায়। সেখানে গাছ কাটাঁর সময় হঠাৎ গাছের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যান তিনি। নিহত নারী চর জাঙ্গালিয়া গ্রামের মো. মিজানের স্ত্রী। হতদরিদ্র নারীর স্বামী দীর্ঘদিন অসুস্থতায় চিকিৎসাধিন রয়েছে। তিনি দু’সন্তানের জননী। সংসারের খরচ জোগাতে প্রায় নদীর পাড়ে মাছ খুঁজতে যেত।

উপজেলার চর ফলকন ইউনিয়নের চেয়ারম্যান হাজী হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেন।

পল্লী নিউজ / জে জে

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.