ঢাকা লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে চরভদ্রাসনে বিএনপির বিক্ষোভ মিছিল

শেয়ার

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি :

ফরিদপুরের চরভদ্রাসনে আওয়ামী লীগের ঘোষিত ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলা বিএনপির উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সম্মেলন  প্রস্তুতি কমিটির আহ্বায়ক ওহিদুজ্জামান মোল্লার নেতৃত্বে মিছিলটি দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে চরভদ্রাসন বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

উপজেলা বিএনপি সূত্রে জানা যায়, আগামী ২৮ ও ২৯ নভেম্বর নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ঘোষিত ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির প্রতিবাদ জানাতে এবং  এলাকায় শান্তি-শৃঙ্খলা ও জনমনে স্বস্তি বজায় রাখার প্রত্যয়ে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।

মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাজাহান শিকদার, সাবেক সাধারণ  সম্পাদক আব্দুল কুদ্দুস, সাবেক উপজেলা চেয়ারম্যান এ জি এম বাদল আমিন, উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ওবায়দুর বারী দিপু ও মনজুরুল হক মৃধা।

এ ছাড়া বিএনপি নেতা আব্দুল  কাদের মাস্টার, জাহাঙ্গীর বেপারী, সাবেক যুবনেতা গোলাম মোস্তফা, উপজেলা যুবদলের সভাপতি মোজাফফর হোসেন জাফর, কৃষক দলের সভাপতি কামরুল হাসান ফিরোজ এবং উপজেলা ছাত্রদলের সভাপতি শুভ সালাউদ্দিন মোল্লাসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী মিছিলে অংশ নেন।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.