তজুমদ্দিনে প্রথমবারের মতো কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৩৩৬ শিক্ষার্থী।

শেয়ার

রুবেল চক্রবর্তী, ভোলা।

ভোলার তজুমদ্দিনে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে প্রথমবারের মতো বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৪ নভেম্বর) তজুমদ্দিন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে দুপুর ১ টা পর্যন্ত সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়।

এবারের বৃত্তি পরীক্ষায় উপজেলার ৬টি কিন্ডারগার্টেন স্কুলের মোট ৩৩৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। কোমলমতি শিক্ষার্থীদের পদচারণায় সকাল থেকেই বিদ্যালয় প্রাঙ্গণে ছিল উৎসবের আমেজ। শিক্ষার্থীদের সাথে আসেন অভিভাবকরাও।

পরিক্ষা চলাকালে কেন্দ্রে এসে পরিক্ষা কক্ষ ঘুরে কোমলমতি শিশুদের উৎসাহিত করেন উপজেলা নির্বাহী অফিসার বনি আমিন।

তজুমদ্দিন উপজেলার কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর সভাপতি লোকমান হোসেন
জানান, কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের মেধা বিকাশ, প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি এবং পড়াশোনায় আরও আগ্রহী করে তুলতেই এই বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে। প্রথমবার হলেও শিক্ষার্থীদের ব্যাপক সাড়া পাওয়ায় আয়োজকরা অত্যন্ত আনন্দিত। কেন্দ্র সচিব এর দায়িত্বে থাকা ও মর্নিং সান একাডেমির পরিচালক সাইফুল ইসলাম সাকিব বলেন, আমরা চাই তজুমদ্দিনের প্রতিটি শিশু ছোটবেলা থেকেই মেধার প্রতিযোগিতায় এগিয়ে আসুক। আজকের এই বৃত্তি পরীক্ষা তারই শুরু। আগামীতে আরও বড় পরিসরে আয়োজন করা হবে। পরীক্ষায় অংশ নেওয়া মর্নিং সান একাডেমির শিক্ষার্থী তুহি হাওলাদার বলে, পরীক্ষা দিতে খুব ভালো লেগেছে। বৃত্তি পেলে খুব খুশি হবো।

পরিক্ষায় অংশগ্রহণকারী ব্রাইট ফিউচার শায়ান একাডেমির এক শিক্ষার্থীর অভিভাবক লাকী গাঙ্গুলী বলেন,এমন উদ্যোগ  সত্যিই প্রশংসনীয়। বাচ্চাদের মেধা যাচাইয়ের সুযোগ হলো। আমরা চাই প্রতি বছর এই পরীক্ষা হোক।

পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে তজুমদ্দিন থানা পুলিশের ছিল বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।
কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর ভোলা জেলার সভাপতি মাঃআব্বাস উদ্দিন পরিক্ষা কেন্দ্র পরিদর্শন কালে বলেন ৭% টেলেন্টফুল ও ২৫%সাধারন বৃত্তি প্রধান করা হবে।
এদিকে এবছর  উপজেলার খাসের হাট আইডিয়াল একাডেমি, ইকরা একাডেমি নতুন বাজার, ব্রাইট ফিউচার শায়ান একাডেমি, তজুমদ্দিন রেসেন্ডেসিয়াল একাডেমি,সম্ভুপুর মডেল একাডেমি ও মর্নিংসান একাডেমি সহ মোট ছয়টি শিক্ষা প্রতিষ্ঠান বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহন করে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.