ইউএনও বনি আমিনের নেতৃত্বে তজুমদ্দিন বাজারে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান।

শেয়ার

 

রুবেল চক্রবর্তী,জেলা প্রতিনিধি।

ভোলার তজুমদ্দিন বাজারের পরিবেশ পরিচ্ছন্ন ও ক্রেতা-বান্ধব করতে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

শনিবার সকালে তজুমদ্দিনের প্রধান বাজারে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বনি আমিন।

এসময় উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব গোলাম মোস্তফা মিন্টু ও সাধারণ সম্পাদক অমর আসাদ রিন্টু, প্রেসক্লাবের আহ্বায়ক সাইদুল হক মুরাদ সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, তজুমদ্দিন বাজার সমিতির সভাপতি-সম্পাদক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অভিযানে বাজারের প্রধান সড়ক, ভেতরের গলি, ড্রেন, মাছ বাজার ও কাঁচাবাজারের আশপাশে জমে থাকা আবর্জনা পরিষ্কার করা হয়। পরে ব্যবসায়ীদের দোকানের সামনে নিজ দায়িত্বে পরিষ্কার রাখা এবং যত্রতত্র ময়লা না ফেলার জন্য সচেতন করা হয়।

ইউএনও বনি আমিন বলেন, “তজুমদ্দিন বাজার এই উপজেলার প্রাণ। বাজার পরিষ্কার থাকলে ক্রেতা-বিক্রেতা উভয়েরই স্বাস্থ্য ভালো থাকবে। প্রশাসন,  রাজনৈতিক নেতৃবৃন্দ ও ব্যবসায়ীরা একসাথে কাজ করলে বাজারকে একটি মডেল বাজার হিসেবে গড়ে তোলা সম্ভব।

বাজারের ব্যবসায়ীরা জানান, প্রশাসনের এই উদ্যোগে তারা খুশি এবং ভবিষ্যতে বাজার পরিষ্কার রাখতে তারা প্রশাসনকে সহযোগিতা করবেন।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.