স্পিকার  রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ায় তজুমদ্দিনে বিএনপির আনন্দ মিছিল

শেয়ার

 

​রুবেল চক্রবর্তী, ভোলা প্রতিনিধি:

স্পিকার ও ভোলা-৩ (তজুমদ্দিন-লালমোহন) আসনের সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা মেজর অব.  হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় আনন্দ মিছিল করেছে তজুমদ্দিন উপজেলা বিএনপি।

​আজ ২৫ জুলাই (শনিবার) বিকেল সাড়ে পাঁচটায় দলীয় কার্যালয় থেকে একটি আনন্দ মিছিল বের হয়। মিছিলটি তজুমদ্দিন শহরের প্রধান প্রধান সড়ক  প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

​আনন্দ মিছিলে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টু ও সাধারণ সম্পাদক  ওমর আসাদ রিন্টু।

​এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি জাকির হোসেন হাওলাদার, শহদাত হোসেন পাটওয়ারী, হাসান সাফা পিন্টু, মহিউদ্দিন জুলফিকার, গিয়াস পঞ্চায়েতসহ তজুমদ্দিন উপজেলা  বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

​মিছিল শেষে বক্তারা বলেন, মেজর অব.  হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় ভোলা-৩ আসনের তজুমদ্দিন ও লালমোহনবাসীর পাশাপাশি পুরো দেশবাসী আনন্দিত ও গর্বিত।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.