বাবুল খানঃ
বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে বিভিন্ন সময়ে গ্রেফতার হয়ে কারা বরণ করেছেন এমন নেতা কর্মীদেরকে সংবর্ধনা দিলেন গাজীপুর ৩ আসনের মাননীয় সংসদ সদস্য ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু।
গত ২রা জুলাই বৃহস্পতিবার সকাল ১০টায় তেলিহাটির সিসিডিভি ক্লাইমেট সেন্টারের হল রুমে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এত শ্রীপুর উপজেলা ও পৌর এলাকার সকল কারা নির্যাতিত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু কারা নির্যাতিত সকল নেতাকর্মীদেরকে ফুল দিয়ে বরণ করে নেন। আলোচনা পর্বে বিগত সরকারের আমলে মিথ্যা মামলায় গ্রেফতার হয়ে কারাগারে থাকা সেই বিভীষিকাময় দিনগুলোর কথা উল্লেখ করে অনেকেই আবেগ আপ্লুত হয়ে পরেন।
প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু নিজে গ্রেফতার হয়ে কারাগারে থাকার দুর্বিষহ দিনগুলির কথা স্মরণ করেন এবং কারাগারে থাকার অভিজ্ঞতা ও কষ্টের কথা সবার সাথে শেয়ার করেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কারা নির্যাতিত নেতা উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাজাহান ফকির, পৌর বিএনপির আহবায়ক হুমায়ুন কবির সরকার, ,সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারী, উপজেলা বিএনপির আহবায়ক সদস্য ডাক্তার শফিকুল ইসলাম, সদস্য সচিব আজাদ মন্ডল, যুগ্ন আহ্বায়ক মোসলেম উদ্দিন মৃধা, আবুল হোসেন প্রধান প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ও পৌর কারা নির্যাতিত ঐক্য ফোরামের সভাপতি আরিফুল ইসলাম সরকার, সঞ্চালনা ছিলেন সাধারণ সম্পাদক এসএম ফরহাদ মিয়া। অনুষ্ঠান শেষ এক মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।।
