মোঃ মোবারক হোসেন
নরসিংদী প্রতিনিধি
ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী ‘উপকূল এক্সপ্রেস’ ট্রেনের ছাদে ভ্রমণকালে বজ্রপাতে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রবিবার (২৪ মে) বিকেল আনুমানিক পাঁচটার দিকে নরসিংদীর ঘোড়াশাল রেলস্টেশন সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম-পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি।
রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে ঢাকা থেকে নোয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে আসা উপকূল এক্সপ্রেস ট্রেনটি ঘোড়াশাল এলাকা অতিক্রম করার সময় হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হয়। এ সময় ট্রেনের ছাদে অবৈধভাবে ভ্রমণ করা ওই ব্যক্তি তীব্র বজ্রপাতের শিকার হয়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে নরসিংদী রেলওয়ে ফাঁড়ির পুলিশ (জিআরপি) মরদেহটি উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে।
