রামগঞ্জে আপত্তিকর অবস্থায় আটক প্রবাসীর স্ত্রী ও ব্যবসায়ী

শেয়ার

 

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা উপজেলার লামচর ইউনিয়নের রসুলপুর গ্রামে গভীর রাতে আপত্তিকর অবস্থায় এক প্রবাসীর স্ত্রী ও এক ব্যবসায়ীকে আটক করেছে স্থানীয় এলাকাবাসী। ঘটনাটি  ঘটেছে শুক্রবার (১৬ মে) দিবাগত রাতে উপজেলার ৭নং লামচর ইউনিয়নের রসুলপুর গ্রামের নোয়া বাড়িতে।

এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সৌদি আরব প্রবাসী রিয়াজের স্ত্রী এক সন্তানের মা ওহি আক্তারকে স্থানীয় বেড়ীর বাজারের কসমেটিকস ব্যবসায়ী আনিসুর রহমানের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখতে পেয়ে এলাকাবাসী তাদের আটক করে। আটক ব্যবসায়ী আনিসুর রহমান বেড়িন বাজার সংলগ্ন কুইয়ার বাড়ির বাসিন্দা।  তিনি পেশায় কসমেটিকস ব্যবসায়ী। তার পিতার নাম মোজাম্মেল।
পরে বিষয়টি নিয়ে রাতেই স্থানীয়ভাবে সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। ঘটনার সংবাদ শুনে সৌদি আরব প্রবাসী স্বামী রিয়াজ মোবাইল ফোনে স্ত্রীকে তালাক দেন। পরে স্থানীয় সালিশদের সিদ্ধান্ত মোতাবেক ও উভয় পরিবারের সম্মতিতে আনিসুর রহমান ও ওহি আক্তারের বিয়ে সম্পন্ন করা হয়।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.