ব্রাহ্মণবাড়িয়ায় ভাগিনাকে হত্যা, ঘাতক মামা আটক

শেয়ার

 

মমিনুল হক রুবেল: ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের ৪ নং ওয়ার্ড মেরকুটা  কর্মকারপাড়া গ্রামে কোমল পানীয়ের সঙ্গে রাসায়নিক এসিড মিশিয়ে খাওয়ানোর অভিযোগে রহমত উল্লাহ (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত রহমত উল্লাহ একই এলাকার সিদ্দিক মিয়ার ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায় , পারিবারিক বিরোধের জেরে গত ৪ এপ্রিল কৌশলে হাসান মিয়া তার ভাগিনাকে কোমল পানির সঙ্গে মিশ্রিত বিষাক্ত রাসায়নিক পান করতে দেন। পান করার কিছুক্ষণ পরই সে শারীরিক অবস্থা গুরুতর হয়ে পড়লে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা রেফার করেন। ঢাকা থেকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে নিয়ে আসেন। পরে বুধবার সকালে সে মৃত্যু বরণ করেন৷ ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্তকে আটক করেন।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) রফিকুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, মরদেহ উদ্ধার করে জেলা মর্গে পাঠানো হবে, রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.