শ্রীপুরে কালবৈশাখী ঝড়ে বৃদ্ধের মৃত্যু 

শেয়ার

বাবুল খান, শ্রীপুর,প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুরে কালবৈশাখী ঝড়ে  টিনের চাল ধ্বসে সিরাজুল ইসলাম (৭২) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে

গত সোমবার  দিবাগত রাত  ১টায় ঝরের সময় সে দোকানের ভেতর ঘুমিয়ে ছিলেন। সেই সময়  কালবৈশাখী ঝড়ে  তিনি ঘরের চালের নিচে চাপা পড়েন। সকালে বিষয়টি টের পেয়ে বৃদ্ধকে খোঁজাখুঁজি করার সময় মৃত অবস্থায় চালার নিচ থেকে উদ্ধার করা হয়।

নিহত সিরাজুল ইসলাম (৭২) টাঙ্গাইল  জেলার নাগরপুর থানার কুনরা গ্রামে গাজী রহমানের ছেলে। তিনি তার ছেলে শাহিনকে নিয়ে শ্রীপুরের টেপিরবাড়ি গ্রামের ছাতিরবাজার এলাকায় বাঁশ দিয়ে সিলিং বানানোর কাজ করতেন।

নিহতের ছেলে শাহিন জানান, গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি গ্রামের ছাতিরবাজার এলাকায় বাঁশ দিয়ে ঘরের সিলিং বানানোর কাজ করতেন। দেড় বছর আগে বাবা সিরাজুল ইসলামও তার সাথে এসে কাজে যোগ দেন। তিনি সিলিং তৈরির দোকানেই রাত যাপন করতেন। গত সোমবার দিবাগত রাতে কালবৈশাখী ঝড়ের সময় বাঁশের তৈরি ঘরের সিলিং ধ্বসে ঘুমিয়ে থাকা সিরাজুল ইসলাম চাপা পড়েন। স্থানীয়রা সকালে বিষয়টি তাকে জানালে তিনি ওই ঘরের চালের নিচ থেকে চাপা পড়া মৃত অবস্থায় উদ্ধার করে। পরে তাকে দাফনের জন্য টাঙ্গাইলের নাগরপুরে নিয়ে যান।

এ বিষয়ে শ্রীপুর থানার পরিদর্শক ( অপারেশন) সঞ্জয় সাহা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে পুলিশ পৌঁছানোর আগেই স্বজনেরা মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে গেছেন। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.