বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাচ্ছে উঠতি বয়সীরা  আতংকে পথচারী

প্রতীকি ছবি
শেয়ার

ফরিদপুর জেলা প্রতিনিধি- ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাতে দেখা যাচ্ছে কিছু সংখ্যক উঠতি বয়সী কিশোর-যুবকদের। বেশ কিছুদিন ধরে এমন চিত্র দেখা মিলছে উপজেলার বিভিন্ন এলাকার রাস্তায়। প্রত্যক্ষদর্শীরা জানান, উচ্চগতি আর হেলেদুলে মোটরসাইকেল চালানোর ফলে ওই সকল যুবকরা যেমন দুর্ঘটনার স্বীকার হচ্ছে তেমনি অন্য পথচারীও বিপদের সম্মুখিন হচ্ছেন। আতংকে থাকতে হচ্ছে পথচলায়। এখনই প্রতিকার জরুরী হয়ে পড়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, বিভিন্ন বয়সের যুবকরা অহেতুক অতিগতিসম্পন্ন মোটরসাইকেল চালানো নিত্যদিনের দৃশ্য। ব্যবসায়ীরা বলেন, রাস্তায় বা দোকানে মেয়ে দেখলে ওইসকল ছেলেদের মোটরসাইকেল গতি আরো বেড়ে যায়। এ বিষয়ে চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, আসলে এক্ষেত্রে কিশোর-যুবকদের সাথে তাদের অভিভাবকও দায়ী। সন্তান কী করছে, কোথায় যাচ্ছে এসব বিষয়ে অভিভাবকদের সজাগ থাকা অত্যাবশ্যকীয়। তাদের সচেতনতা জরুরী। তাছাড়া যারা এমন মোটরসাইকেল চালাচ্ছে তাদেরও বোঝা উচিত একটি দুর্ঘটনা ঘটলে সারা জীবন নিজেকে নতুবা পরিবারকে ভুগতে হবে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.