দুমকীতে অভিযান শেষে ফেরার পথে ডাকাতের হামলা

শেয়ার

দুমকী- পটুয়াখালী: দুমকী উপজেলার পায়রা নদীতে মৎস্য অভিযান শেষ করে ফেরার পথে মুখোশধারী একদল ডাকাত মাঝি ও এক শিশুকে বেদম মারধর করে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে । শনিবার রাতে পায়রা নদীর নারাঙ্গল অংশে ঘটনাটি ঘটে ।
দুমকী উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুর রহমান জানান, গত ২২ দিন ভাড়া ট্রলার দুটি দুমকি মৎস্য বিভাগের সাথে অভিযান পরিচালনা করে। শনিবার সন্ধ্যায় তাদের ভাড়াকৃত বোট নিজ নিজ এলাকায় ফেরার পথে বাকেরগঞ্জের দিক থেকে আসা সাত-আটজন মুখোশধারী ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় তারা দুইজন মাঝি ও এক শিশুকে বেধড়ক মারধর করে এবং ১ জনের কাছ থেকে ৩৩ হাজার টাকা ও অন্যজনের কাছ থেকে ২ হাজার ৬০০ টাকা ছিনতাই করে নেয়। এছাড়া নৌকার বিভিন্ন সরঞ্জামও লুট করে নেয় ডাকাতরা।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.