লক্ষ্মীপুরে এবার মাদ্রাসা ছাত্রীকে পালাক্রমে ধর্ষণ, আটক ১

শেয়ার

লক্ষ্মীপুরে এবার ১৩ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে দুলাল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ। অপর অভিযুক্ত মুকবুলকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

সদর উপজেলার বশিকপুর গ্রামে পালাক্রমে ধর্ষণ করা হয় বলে অভিযোগ এনে মামলা করেছে ছাত্রীর পরিবার। ডাক্তারি পরীক্ষার জন্য ছাত্রীকে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ভুক্তভোগীর পরিবার জানায়, গত ২৭ মার্চ মঙ্গলবার বিকালে ওই ছাত্রী তার বাড়ির পাশের ফসলী বাগানে পানি দিচ্ছিল। এসময় একই এলাকার মুকবুল ওই কিশোরীকে জোরপূর্বক পাশের বাগানে নিয়ে যায়। এসময় মুকবুল ও তার সহযোগী দুলালসহ তাকে (ছাত্রীকে) পালাক্রমে ধর্ষণ করে। বিষয়টি কাউকে বললে তাকেসহ পরিবারের সবাইকে হত্যার হুমকি দেয় তারা। ঘটনার তিন দিন পর ওই ছাত্রীকে একা পেয়ে আবারও ধর্ষনের চেষ্টা চালায় মুকবুল। এসময় দৌড়ে বসতঘরে চলে আসলে তার বাবা ও ভাবির সামনে তাকে মারধর করে দুলালকে কোলে বসিয়ে ভিডিও ধারণ করে তারা। পরে পূর্বের ঘটনাটি অভিভাবকদের কাছে জানান ওই ছাত্রী। বিষয়টি স্থানীয়দের জানানোর পর বুধবার বিকালে মুকবুল ও দুলালকে আসামি করে থানায় মামলা করে ছাত্রীর বাবা।

ধর্ষণের অভিযোগে অভিযুক্ত দুলাল বশিকপুর ইউপির বড় রশিদপুর গ্রামের দ্বীন ইসলামের ছেলে। মুকবুল একই গ্রামের হাবিব উল্যার ছেলে।

এ ব্যাপারে লক্ষ্মীপুরের পুলিশ সুপার আ স ম মাহতাব উদ্দিন বলেন, ধর্ষণের ঘটনায় অভিযুক্ত আসামি দুলালকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামি মুকবুলকে গ্রেফতারের চেষ্টা চলছে।

এদিকে, সম্প্রতি লক্ষ্মীপুরের রামগঞ্জে শিশু নুসরাতকে ধর্ষণ করে হত্যা, পৌর শহরের বাঞ্চানগরে অন্তঃস্বত্বা গৃহবধূকে দলবেঁধে ধর্ষণ, সদরের ভবানীগঞ্জে শিশু ছাত্রীকে শিক্ষক কর্তৃক ধর্ষণের চেষ্টাসহ কয়েকটি ধর্ষণের ঘটনায় জেলাবাসী আতঙ্কিতসহ উদ্বেগ উৎকণ্ঠায় রয়েছেন।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.