কমলনগরে জেলেদের মাঝে চাল বিতরণ

শেয়ার

লক্ষ্মীপুরের কমলনগরে চর ফলকন ইউনিয়নে জেলেদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে।

বুধবার সকাল থেকে উপজেলার চরফলকন ইউনিয়নের ৫শ’ ৮০জন জেলের মাঝে এ চাল বিতরণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ হোসেন, সহকারি কমিশনার (ভূমি) মো. ইয়াছিন, ট্যাগ অফিসার এটিএম এহসানুল হক, চরফলকন ইউপি চেয়ারম্যান হাজী হারুনুর রশিদ।

প্রত্যেক জেলেকে ৪০ কেজি করে ৫শ’ ৮০ জেলের মাঝে ২৩ দশমিক ২ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.