রুবেল চক্রবর্তী, তজুমদ্দিন (ভোলা)
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক সংসদ, সাবেক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, নির্বাচন ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠার কোনো পথ নেই। জনগণ যাদের ভোট দেয়, আমরা তা মেনে নেব।গণতন্ত্র প্রতিষ্ঠা না হলে দেশের দুর্ভোগ বাড়বে।
নিজেদের কর্মীদের বুকে আগলিয়ে রাখবেন,যারা বাংলাদেশকে দেখে নাই, দেশ ও দেশের গ্রামাঞ্চল সম্পর্কে জানেনা তারা এখন একের পর এক সংস্কার প্রস্তাব দিয়ে যাচ্ছে।
ছাত্ররা নতুন একটা দল গঠন করেছে এনসিপি তারা হলো আমাদের ছেলে নাতিদের বয়স,এ দলটা আমরা চাই, তারা রাজনীতিতে আসছে রাজনীতি শিখবে তাদের দলকে শক্তিশালী করবে এটাই আমার চাই, তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবং তাদের প্রতি আমাদের শুভ কামনা রইল।
তিনি আরো বলেন, যেসব বিএনপির নেতা কর্মীরা দীর্ঘ ১৬ থেকে ১৭ বছর অক্লান্ত পরিশ্রম করেছে তাদেরকে দল অবশ্যই মূল্যায়ন করবে। তজুমদ্দিন উপজেলার দুর্গম চর অঞ্চলের মানুষ খুব কষ্টে আছেন,তাদের প্রতি যদি কেউ অন্যায় জুলুম করে থাকে তাহলে তাদের প্রতি দলীয় ভাবে ব্যবস্থা নেয়া হবে।
রবিবার (২৭ জুলাই) দুপুরে ভোলার তজুমদ্দিন উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে তজুমদ্দিন উপজেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সম্মেলনে তজুমদ্দিন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম মোস্তফা মিন্টুর সভাপতিত্বে ও সদস্য সচিব ওমর আসাদ রিন্টুর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, আ ক ন কুদ্দুসুর রহমান সহ সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) বিএনপি,প্রধান উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন, আবু নাছের মুহাম্মদ রহমতুল্লাহ, সদস্য, নির্বাহী কমিটি জাতীয়তাবাদী দল বিএনপি ও সমন্বয়ক ভোলা জেলা সম্মেলন প্রস্তুতি কমিটি, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,আলহাজ্ব গোলাম নবী আলমগীর সদস্য,নির্বাহী কমিটি ও আহ্বায়ক ভোলা জেলা বিএনপি, আলহাজ্ব রাইসুল আলম সদস্য সচিব ভোলা জেলা বিএনপি, শফিকুর রহমান কিরন যুগ্ম আহ্বায়ক ভোলা জেলা বিএনপি, আলহাজ্ব জাকির হোসেন হাওলাদার সাবেক চেয়ারম্যান শম্ভুপুর ইউনিয়ন পরিষদ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে গোলাম মোস্তফা মিন্টুকে সভাপতি এবং ওমর আসাদ রিন্টুকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়।
বৈরি আবহাওয়া উপেক্ষা করে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায় থেকে হাজারো নেতাকর্মী মিছিল নিয়ে সম্মেলনে যোগ দেন। ঝড়-বৃষ্টিতে ভিজেও তারা স্লোগানে মুখর রাখেন উপজেলা সদর এলাকা।
