রামগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

শেয়ার

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ
এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে রামগঞ্জ উপজেলা ইসলামী ছাত্র শিবির।
বুধবার (২৩ জুলাই) সকাল ১০টায় রামগঞ্জ শহরের মোহাম্মদিয়া চাইনিজ অ্যান্ড কমিউনিটি সেন্টারে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় দুই শতাধিক মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র, মোটিভেশনাল বই ও উপহারসামগ্রী প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক নোমান হোসেন নয়ন এবং প্রধান বক্তা ছিলেন লক্ষ্মীপুর জেলা শিবির সভাপতি আব্দুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিবির সেক্রেটারি আরমান হোসেন এবং সঞ্চালনায় ছিলেন রামগঞ্জ পৌরসভা শিবির সভাপতি রাকিব হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রামগঞ্জ সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ড. ফজলে এলাহী,রামগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী আমীর নাজমুল হাসান পাটোয়ারী এবং রামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু তাহের।

এছাড়াও অনুষ্ঠানে জেলা ও উপজেলা শিবিরের অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা তাদের বক্তব্যে মেধাবী শিক্ষার্থীদের দেশপ্রেম, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ে ওঠার আহ্বান জানান এবং ভবিষ্যৎ নেতৃত্বের জন্য নিজেদের প্রস্তুত করার পরামর্শ দেন।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.