নবীনগরে বিএনপির উদ্যোগে জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালিত

শেয়ার

মমিনুল হক রুবেল, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্টিত হয়েছে।

শনিবার (৩১ মে) বেলা ১২ টার দিকে নবীনগর মহিলা কলেজের অডিটরিয়ামে উপজেলা বিএনপি’র সভাপতি অ্যাড. এমএ মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন,কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য তকদীর হোসেন মোঃ জসিম।

 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় জাসাস এর যুগ্ম সম্পাদক ও সিনেটের সাবেক সদস্য মোহাম্মদ লিয়াকত আলী,জেলা বিএনপির সদস্য মাসুদুল ইসলাম মাসুদ,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল করিম, জেলা বিএনপির সহ আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার আশরাফুর রহমান, জেলা বিএনপির সদস্য মো: রহমতউল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষক দলের যুগ্ম সম্পাদক আমিরুল ইসলাম আমির, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাসুদুল ইসলাম, পৌর বিএনপির সহ-সভাপতি হাসিবুল হাদিস শাহিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শুকুর খানসহ জেলা ও উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.