নবীনগরে আগামী ৬ মাসের মধ্যে দুই লাখ গাছ রোপন করবো: রাজিব ভূইয়া

শেয়ার

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে দলীয় এমপি পদে মনোনয়ন প্রত্যাশী আবু হাসনাত আলম রাজীব ভূঁইয়া। তিনি শনিবার (৩ মে) রাতে নবীনগর প্রেসক্লাব কার্যালয়ে এই মতবিনিময় করেন। তিনি বর্তমানে ঢাকা মহানগর দক্ষিণ কৃষকদলের যুগ্ম আহবায়কের দায়িত্ব পালন করছেন।

ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনে তিনি বিএনপির দলীয় মনোনয়ন পাবেন বলে আশা ব্যক্ত করেন স্থানীয় সাংবাদিকদের কাছে। তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন, আমি এই আসনে দলীয় মনোনয়ন পেয়ে যদি নির্বাচিত হই তাহলে শিক্ষার মানোন্নয়ন, কৃষকগোষ্ঠীর মানোন্নয়ন, রাস্তাঘাট সংস্কার, বেকার যুবসম্প্রদায়ের জন্য কর্মসংস্থান সৃষ্টি, পর্যটন নগরী গড়ে তোলা সহ মানব কল্যাণে কাজ করব। এছাড়াও শারীরিক ও মানসিক সুস্থ্যতায় সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নবীনগরে আগামী ৬ মাসের মধ্যে তিনি দুই লাখ গাছ রোপন করবেন বলে জানান।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার তারেক রহমান যোগ্যতার মাপকাঠিতে আমাকে দলীয় মনোনয়ন দিবেন বলে আশা তার।

মতবিনিময় সভায় আবু হাসনাত আলম রাজীব ভূঁইয়া সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলের সিদ্ধান্ত অনুযায়ী কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

তিনি এসময় দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমানের দীর্ঘায়ু কামনাসহ জুলাই- আগষ্টের সকল শহীদদের রুহুের আত্মার মাগফিরাত কামনা করেন।

নবীনগর প্রেসক্লাব সভাপতি মোঃ হোসেন শান্তির সভাপতিত্বে ও যুগ্ন সাধারন সম্পাদক কামরুল ইসলামের সঞ্চালনায় এসময় উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত প্রায় অর্ধ শতাদিক সাংবাদিক উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.