পুরোনো গাড়ি কেনার আগে জেনে নিন

শেয়ার

সবারই চাওয়া শখের একটা গাড়ি হোক। সাধ-সামর্থ্যের কথা বিবেচনা করে অনেকেই হয়তো পুরোনো গাড়ি কেনার কথা ভাবছেন। কিন্তু এ বিষয়ে অভিজ্ঞতা না থাকার কারণে বিষয়গুলো একেবারে বুঝে উঠতে পারছেন না। আবার যেহেতু অনেক টাকা খরচ করে একটি গাড়ি কিনবেন, তাই না বুঝে কেনা উচিত হবে না। এক্ষেত্রে আপনি অভিজ্ঞদের সাহায্য নিতে পারেন। আবার কিছুটা জানা থাকলে অনেক বিষয় এড়িয়ে যেতে পারেন। আজকে জেনে নিন পুরোনো গাড়ি কেনার ক্ষেত্রে যে বিষয়গুলো আপনাকে অবশ্যই যাচাই করে নিতে হবে।

গাড়ির ভেতরে ও বাইরের অবস্থা ভালো করে পর্যবেক্ষণ করুন। গাড়িটি আগে কখনো বড় ধরনের অ্যাক্সিডেন্ট করেছে কি না, গাড়িতে আঁচড়, মরিচা ধরা এ বিষয়গুলো লক্ষ করুন। গাড়ির যে সমস্যা থাকুক না কেন, তা খুঁটে খুঁটে দেখুন এগুলো সমাধানযোগ্য কি না। তা না হলে গাড়িটি কেনা থেকে বিরত থাকুন। গাড়ি কেনার সময় গাড়ির মডেল অনেক গুরুত্বপূর্ণ বিষয়। মডেল যত পুরোনো হবে, গাড়ির দাম তত কম হবে। গাড়িটি হয়তো আরও কম দামে বিক্রি করতে হতে পারে। তাই যত লেটেস্ট মডেলের গাড়ি পাবেন সেটা পছন্দ করুন। এতে করে গাড়ি ব্যবহারে স্বাচ্ছন্দ্য বোধ করবেন।
গাড়ি কোথা থেকে কিনছেন এটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ । হতে পারে আপনার বন্ধু বা কোনো অনলাইনের বিজ্ঞাপন দেখে আপনি কিনতে আগ্রহী হয়েছেন। বিক্রেতা হয়তো পুরোনো গাড়ি বেচাকেনার কোনো তৃতীয় পক্ষের ব্যবসায়ী হতে পারে।

পুরোনো গাড়ি কেনার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ মাইলেজ সম্পর্কে জানা। গাড়ি কত কিলোমিটার চলেছে ভালোভাবে তথ্য সংগ্রহ করুন। সাধারণত বেশি মাইলেজ গাড়ি কেনা থেকে বিরত থাকুন। কারণ বেশি মাইলেজে চলাচল গাড়ি, কম মাইলেজে চলাচল গাড়ি থেকে ভালো হয় না। যেসব গাড়ি ১ লাখ ২০ হাজারের ওপর চলেছে সেই গাড়িগুলো না কেনাই ভালো। চেষ্টা করুন ৫০ হাজারের কম চলেছে, আরও ভালো হয় যদি ৩০ হাজার মাইলের ওপরে যাবে না এরকম গাড়ি খুঁজে পান। তবে মাথায় রাখবেন ওডোমিটার ম্যানুয়ালি কাস্টমাইজ করে নেওয়া যায়। বিক্রেতা যদি এক্ষেত্রে সংখ্যাটি আগেই পরিবর্তন করে থাকেন। তবে গাড়ির সত্যিকার অবস্থা জানা সম্ভব হবে না।

গাড়ি কোন ব্যক্তি থেকে কিনছেন বিষয়টি একটু লক্ষ রাখবেন। যদি গাড়ির দক্ষ হাতে চালানো হয়, তবে গাড়ির কন্ডিশন ভালো থাকবে। দীর্ঘদিন গাড়িটি আপনি ব্যবহার করতে পারবেন। যদি কোনো আনারি চালক বা অনেকেই একসঙ্গে ব্যবহার করেছে, সে ক্ষেত্রে গাড়ির যত্ন না করার কারণে গাড়ির সার্বিক অবস্থা খুব একটা ভালো হয় না। গাড়িটি দীর্ঘদিন ব্যবহারের জন্য অনুপযোগী হয়ে পড়ে। তাই বিষয়টি খেয়াল রাখুন। যদি কোনো অফিসিয়াল কাজ বা নির্দিষ্ট একটি কাজে ব্যবহৃত হয় তাহলে গাড়িটি কেনার উপযুক্ত মনে করবেন।

অনেক সময় গাড়ি পরিবর্তনের জন্য বিক্রি করে দেন। এ ক্ষেত্রে গাড়ি অনেকটা নতুন থাকে, জেনে নিন সেটির ওয়ারেন্টি আছে কি না। যদি থাকে এটা আপনার জন্য ভালো। যতদিন ওয়ারেন্টি থাকবে আপনি এই সুবিধা ভোগ করতে পারবেন।

গাড়ি থেকে কোনো তরল নিগত হয় কি না খটিয়ে দেখুন। যদি গাড়ির দিক থেকে কোনো ধরনের তরল নিগত হয়, তবে এটি খারাপ লক্ষণ। জ্বালানি তেল, গ্যাস, মবেল এটা মাটিতে পড়লে; যেকোনো সময় দুর্ঘটনা ঘটাতে পারে।

প্রতিটি গাড়ির দুই সেট চাবি থাকে। গাড়ি দুই সেট চাবি নাও পেতে পারেন। সে বিষয়টি আলোচনা করে নেবেন।

কিছুটা টাকা বাঁচাতে হয়তো পুরোনো গাড়ি কেনার দিকে ঝুঁকচ্ছেন। তবে গাড়ি কিনে যদি কয়েকদিন পরপর আবার মেকানিকের কাছে যেতে হয় এবং যন্ত্রাংশ পরিবর্তনের প্রয়োজন পড়ে, তাহলে অনেকটা লাভের গুড় পিঁপড়ে খাওয়ার মতো হয়ে যায়।

তাই গাড়ি নির্বাচনের আগে গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ সঠিকভাবে যাচাই করতে হবে। যদি কোনো যত্রাংশ ত্রুটি থাকে, তা পরির্বতনে কত খরচ হবে এ বিষয়গুলো মাথায় রাখুন। এরপর ক্রয়ের জন্য গাড়িটি নির্বাচন করুন।

পুরোনো গাড়ি কেনার ক্ষেত্রে গাড়ির অবস্থা অনুযায়ী দাম নির্ধারণ করতে হবে। তাই এ বিষয়ে বিশেষভাবে ভাবার প্রয়োজন আছে। যদি গাড়ি পছন্দ হয় এ ক্ষেত্রে গাড়ির বাজারদর, কতদিন চালানো হয়েছে, গাড়ির অবস্থা ওপর ভিত্তি করে দামটি নির্ধারণ করুন এবং কিনে ফেলুন।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.