মুখে দুর্গন্ধ হওয়ার ১০ কারণ

শেয়ার

মুখের দুর্গন্ধ (Bad Breath) বা হ্যালিটোসিসের বিভিন্ন কারণ থাকতে পারে। সাধারণত এটি মুখের ভেতরে ব্যাকটেরিয়ার বৃদ্ধি, খাবারের অবশিষ্টাংশ বা শরীরের কিছু অভ্যন্তরীণ সমস্যার কারণে হয়। নিচে মুখের দুর্গন্ধের প্রধান কারণগুলো উল্লেখ করা হলো—

১. মুখের ভেতরে ব্যাকটেরিয়ার বৃদ্ধি
মুখে লালা (Saliva) কম উৎপন্ন হলে মুখ শুকিয়ে যায়। ফলে ব্যাকটেরিয়া দ্রুত বৃদ্ধি পায় এবং দুর্গন্ধ তৈরি করে।

২. দাঁত ও মুখ পরিষ্কার না রাখা
নিয়মিত ব্রাশ ও ফ্লস না করলে খাবারের কণা দাঁতের ফাঁকে জমে থেকে ব্যাকটেরিয়া তৈরি করে। এই ব্যাকটেরিয়ার কারণে দুর্গন্ধ হয়। এ ছাড়া জিহ্বায় জীবাণু ও খাবারের আবরণ তৈরি হলেও দুর্গন্ধ হয়।

৩. শুকনো মুখ (ড্রাই মাউথ)
পর্যাপ্ত পানি না খেলে মুখের লালা কমে যায়, যা দুর্গন্ধ তৈরি করে। ঘুমের সময় লালা কম তৈরি হয়। তাই সকালে ঘুম থেকে উঠলে মুখে দুর্গন্ধ হতে পারে।

নিয়মিত ব্রাশ ও ফ্লস না করলে মুখে দুর্গন্ধ হয়

৪. কিছু খাবার ও পানীয়
রসুন, পেঁয়াজ, অতিরিক্ত মসলাদার খাবার, দুগ্ধজাত খাবার (যেমন- দুধ, পনির) মুখে দুর্গন্ধ সৃষ্টি করতে পারে। পাশাপাশি চা ও কফি পান করলেও মুখে গন্ধ হতে পারে।

৫. ধূমপান ও অ্যালকোহল সেবন
ধূমপান ও তামাক পণ্য মুখের লালাকে কমিয়ে দেয় এবং দুর্গন্ধ সৃষ্টি করে। অন্যদিকে অ্যালকোহল পান করলে মুখ শুকিয়ে যায়। ফলে দুর্গন্ধ হয়।

৬. পাকস্থলীর সমস্যা ও বদহজম
গ্যাস্ট্রিক, অ্যাসিডিটি এবং বদহজমের কারণে মুখ থেকে গন্ধ আসতে পারে। হেলিকোব্যাক্টর পাইলোরি (H. Pylori) ব্যাকটেরিয়ার সংক্রমণ থাকলে মুখে দুর্গন্ধ হতে পারে।

৭. দাঁতের রোগ ও মাড়ির ইনফেকশন
দাঁতে ক্যাভিটি, প্লাক ও টার্টার জমলে ব্যাকটেরিয়া জন্মায় ও দুর্গন্ধ হয়। এ ছাড়া মাড়ির রোগ (Gingivitis) ও দাঁতের সংক্রমণ (Periodontitis) থাকলেও মুখে দুর্গন্ধ হতে পারে।

কিছু ওষুধ মুখ শুকিয়ে দেয়, যা দুর্গন্ধ বাড়ায়

৮. কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া
কিছু ওষুধ মুখ শুকিয়ে দেয়, যা দুর্গন্ধ বাড়ায়। এর মধ্যে আছে অ্যান্টিহিস্টামিন, ডায়াবেটিসের ওষুধ, ডিপ্রেশনের ওষুধ ইত্যাদি মুখের লালা কমিয়ে দিতে পারে।

৯. লিভার ও কিডনির সমস্যা
লিভার বা কিডনির কার্যকারিতা কমে গেলে শরীরে টক্সিন জমে মুখে দুর্গন্ধ হতে পারে।

১০. টনসিলের ইনফেকশন ও সাইনাস সমস্যা
টনসিলে খাবারের কণা জমে টনসিল স্টোন তৈরি হতে পারে, যা দুর্গন্ধ সৃষ্টি করে। পাশাপাশি সাইনাস ইনফেকশন থাকলে নাক ও গলা থেকে শ্লেষ্মা মুখে এসে দুর্গন্ধ তৈরি করতে পারে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.