সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্থাপিত শেখ মুজিবুর রহমানের ম্যুরাল বোলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে ছাত্র-জনতা।
বুধবার (৫ জানুয়ারি) রাতে বৈষম্যবিরোধী ছাত্ররা বুলডোজার নিয়ে ম্যুরালটি ভেঙে ফেলেন।
রাত সাড়ে ৯টার দিকে বন্দরবাজার এলাকায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল বের করেন বৈষম্যবিরোধী ছাত্র-জনতা। পরে তারা বুলডোজার নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে যান। এসময় প্রধান ফটক বন্ধ থাকায় প্রথমে তারা ভেতরে ঢুকতে বাধাপ্রাপ্ত হন। পরে তারা তালা খুলে ভেতরে প্রবেশ করেন।
শিক্ষার্থীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থাকা শেখ মুজিবুর রহমানের ম্যুরালটি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেন।
এর আগে তাওহিদী জনতার ব্যানারে ম্যুরালটি অপসারণের দাবি জানানো হয়েছিল। গত ৩০ জানুয়ারি রাতে মুর্যালটি একদফা ভাঙচুর করা হয়। সর্বশেষ বুধবার রাতে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা ম্যুরালটি গুড়িয়ে দেন।
