লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

শেয়ার

নিজস্ব প্রতিবেদক :
কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুকে আটকের প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল করেছে সেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
আজ মঙ্গলবার দুপুরে সংগঠনটির জেলার শাখার উদ্যোগে শহরের চকবাজার এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে কলেজ রোডে এসে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন, জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মহসিন কবির স্বপন, যুগ্ন-আহবায়ক শরীফ উদ্দিন, সদর থানা সেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন ও জেলা ছাত্র দলের সহ-সভাপতি ফয়েজ আহম্মদ প্রমুখ।
এ সময় বিক্ষোভ মিছিল থেকে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুর মুক্তির দাবী জানান নেতাকর্মীরা।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.