কমলনগরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ, আটক ১

শেয়ার

লক্ষ্মীপুর: কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুকে গ্রেফতারের প্রতিবাদে লক্ষ্মীপুরের কমলনগরে বিক্ষোভ করে দলীয় নেতাকর্মীরা। এসময় স্থানীয় স্বেচ্ছাসেবক দলের নেতা মো. আজাদকে আটক করে পুলিশ। মঙ্গলবার (৬ মার্চ) বিকেলে উপজেলার চর লরেন্স বাজারে বিক্ষোভ মিছিল বের হয়। আটক আজাদ হাজিরহাট ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও চর জাঙ্গালীয় গ্রামের আনিছুল হকের ছেলে। কমলনগর থানার উপ পরিদর্শক (এসআই) মো. হান্নান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, মঙ্গলবার দুপুরে গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুকে গ্রেফতার করে। শফিউল বারী বাবু লক্ষ্মীপুরের রামগতি উপজেলার কৃতি সন্তান।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.