৬ সংস্কার কমিশনের মেয়াদ বাড়ল

শেয়ার

বিভিন্ন ক্ষেত্রে গঠিত ছয়টি সংস্কার কমিশনের মেয়াদ আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়েছে সরকার।

সোমবার (২০ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত পৃথক ৬টি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

কমিশনগুলো হলো- নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন, পুলিশ প্রশাসন সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন, দুর্নীতি দমন সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন ও সংবিধান সংস্কার কমিশন।

জুলাই গণ-অভ্যুত্থানের পর দায়িত্ব নিয়ে বিভিন্ন খাতে সংস্কারে মোট ১১টি কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার।

নির্বাচন ব্যবস্থা সংস্থার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার, পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন,  বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান শাহ আবুল নাঈম মমিনুর রহমান, দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান ড. ইফতেখারুজ্জামান, জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী এবং সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলী রীয়াজ।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.