রবিবার থেকে বন্ধ হচ্ছে টিকটক

শেয়ার

টিকটক রবিবার(১৯ জানুয়ারি) থেকে যুক্তরাষ্ট্রে তাদের অ্যাপ বন্ধ করার পরিকল্পনা করেছে।এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, রবিবার থেকে সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাপটির ওপর একটি ফেডারেল নিষেধাজ্ঞা কার্যকর হতে পারে, যদি না সুপ্রিম কোর্ট তা আটকে দেওয়ার সিদ্ধান্ত নেয়।

নিষেধাজ্ঞার কারণে নতুন ব্যবহারকারীদের জন্য অ্যাপটি ডাউনলোড করা নিষিদ্ধ হবে। তবে, যেসব ব্যবহারকারী ইতোমধ্যে এটি ব্যবহার করছেন, তারা কিছু সময়ের জন্য চালিয়ে যেতে পারবেন।

টিকটকের পরিকল্পনা অনুযায়ী, অ্যাপটি খোলার চেষ্টা করলে ব্যবহারকারীরা একটি পপ-আপ বার্তা দেখতে পাবেন, যা তাদের নিষেধাজ্ঞা সম্পর্কিত তথ্যসহ একটি ওয়েবসাইটে নির্দেশ করবে। পাশাপাশি ব্যবহারকারীদের তাদের ব্যক্তিগত ডেটা ডাউনলোড করার সুযোগ দেওয়া হবে।

এই প্রক্রিয়া বাস্তবায়নে দীর্ঘ পরিকল্পনার প্রয়োজন নেই বলে জানিয়েছেন এক সূত্র। টিকটকের বেশিরভাগ কার্যক্রম স্বাভাবিকভাবেই চলছে। নিষেধাজ্ঞা পরবর্তীতে প্রত্যাহার হলে দ্রুতই পরিষেবা পুনরায় চালু করা সম্ভব হবে।

টিকটক এবং এর চীনা মূল প্রতিষ্ঠান বাইটড্যান্স এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.