ভারত থেকে চাল আমদানি করছে অন্তর্বর্তী সরকার। আগামীকাল বৃহস্পতিবার চালের প্রথম চালান আসবে চট্টগ্রাম। প্রথম চালানে ২৪ হাজার ৬৯০ টন সিদ্ধ চাল আসছে ভারত থেকে।
বুধবার (২৫ ডিসেম্বর) খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম জানান, ভারত থেকে আমদানি করা ২৪ হাজার ৬৯০ মেট্রিক টন সিদ্ধ চাল বৃহস্পতিবার দেশে আসবে। এটিই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ভারত থেকে আমদানি করা চালের প্রথম চালান।
গত ১১ নভেম্বর ৩৮১ নম্বর চুক্তির আওতায় ভারত থেকে আমদানীকৃত সিদ্ধ চালের এটিই প্রথম চালান।
