জসিম তালুকদার, চট্টগ্রাম জেলা প্রতিনিধি:
উন্নত ও সমৃদ্ধ দেশ গঠনে পল্লী চিকিৎসকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। গ্রামের ৮০ ভাগ মানুষকে চিকিৎসা দেন পল্লী চিকিৎসকরা। পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ জরুরি কারণ তারা সঠিক তথ্য ও চিকিৎসা পদ্ধতি না জানলে সঠিক চিকিৎসা দিতে পারবে না এবং সঠিক চিকিৎসকের কাছেও পাঠাতে পারবেন না। দীর্ঘ দিনের অভিজ্ঞতায় পল্লী চিকিৎসকরা এখন ভুল করেন না। তারা গুরুতর রোগীদের যথাস্থানে প্রেরণ করতে পারেন। উন্নত ও সমৃদ্ধ দেশ গঠনে পল্লী চিকিৎসকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। কারণ মানুষ সুস্থ থাকলেই দেশ গঠনে কাজ করতে পারে।পল্লী চিকিৎসকরা শহীদ জিয়াউর রহমানের হাত ধরে নিবন্ধন পেয়েছেন। শহীদ জিয়া পল্লী চিকিৎসকদের প্রেরণার উৎস। তিনি আদর্শ পল্লী চিকিৎসক হিসেবে গড়ে তুলেছিলেন প্রশিক্ষণের মাধ্যমে। যেন সাধারণ মানুষ সঠিক সাইন্টিফিক তথ্য ও চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হয়। ১৯ ডিসেম্বর ২০২৪ ‘ বৃহস্পতিবার বিকাল ৪টায় বাঁশখালী চাম্বল বাজারস্হ সাফওয়ান ফার্মেসীতে ডাঃ এস এন রাসেল দুপুরে জাতীয় অনুসন্ধান বিষয়ক তদন্ত রিপোর্ট পত্রিকা ও পল্লী নিউজ ২৪ মুখোমুখি হলে এই সাক্ষাৎ কারে তিনি এই মন্তব্য করেন। সে বাশঁখালী উপজেলার ১০ নং চাম্বল ইউনিয়নের ০৬ নং ওয়ার্ডের বাসিন্দা। শিক্ষা জীবনে ইউনিয়ন ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেন। পরবর্তীতে যুবদলের রাজনীতির সাথে সক্রিয় হন। বর্তমানে চট্টগ্রাম জেলার বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লীচিকিৎসক অ্যাসোসিয়েশনে আহবায়ক কমিটির সদস্য পদে আছেন।
