বাঁশখালীতে পল্লী চিকিৎসক সংগঠনের বিজয় দিবসে শ্রদ্ধাঞ্জলি

শেয়ার

জসিম তালুকদার, চট্টগ্রাম জেলা প্রতিনিধি:

মহান বিজয় দিবস উপলক্ষে আজ ১৬ ডিসেম্বর বাঁশখালী উপজেলা প্রশাসন ও বিভিন্ন সরকারী দপ্তর, পল্লী চিকিৎসক সংগঠন দিবসটি যথাযথ ভাবগাম্ভীর্য এবং বিপুল উৎসাহ-উদ্দীপনার সাথে পালিত হয়।

১৬ ডিসেম্বর ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা ঘটে। উপজেলাস্হ স্মৃতিসৌধে প্যারেড স্কয়ারে অনুষ্ঠিত সম্মিলিত সেনাবাহিনী, পুলিশ ও আনসার, ফায়ার সার্ভিস কুচকাওয়াজে সদস্যরা যোগ দেন। এই কুচকাওয়াজ দেখার জন্য প্রচুর সংখ্যক মানুষ জড়ো হয়। বাংলাদেশ রুরাল মেডিকেল প্রেকটিশনার’স্ ওয়েল ফেয়ার সোসাইটির চট্টগ্রাম জেলার ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ মুনির উদ্দিন চৌধুরীর নেতৃত্বে শ্রদ্ধা নিবেদনে পুষ্পাঞ্জলি অর্পণে অংশ গ্রহণ করেন বাঁশখালী উপজেলা শাখার সভাপতি ডাঃ আশেক এলাহী রনি ,সাধারণ সম্পাদক ডাঃ এস এন রাসেল, সিনিয়র সহ-সভাপতি ও জাতীয় সাপ্তাহিক তদন্ত রিপোর্ট পত্রিকার জেলা প্রতিনিধি ডাঃ জসিম উদ্দীন মাহমুদ তালুকদার, সহ সভাপতি যথাক্রমে ডাঃ মুহাম্মদ জাকারিয়া, ডাঃ শিহাব উদ্দীন, সদস্য ডাঃ জসিম উদ্দীন, টেকনোলজিস্ট এম হাসেম প্রমূখ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.