নরসিংদীতে ঘরে ঢুকে স্কুল শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা

শেয়ার

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর মনোহরদীতে ঘরে ঢুকে আনিকা (১৫) নামে এক কিশোরীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

এসময় আহত হয়েছেন নিহতের খালা পাপিয়া আক্তার (৪৫)। সোমবার বিকাল পৌণে ৪টার দিকে মনোহরদী পৌর এলাকার চন্দনবাড়ি গ্রামের মনোহরদী সরকারি কলেজ এর পেছনে নারান্দী গ্রামের মৃত সাত্তার মাস্টারের বাড়িতে এ হতাহতের ঘটনাটি ঘটে।

নিহত আনিকা (১৫), নরসিংদীর বেলাব উপজেলার পশ্চিম পোড়াদিয়া এলাকার শাহাজাদা নূরে আলমের মেয়ে। আহত পাপিয়া ওই বাড়ির মৃত সাত্তার মাস্টারের স্ত্রী ও নিহতের খালা।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জুয়েল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

হতাহতের স্বজনদের বরাতে ওসি জানান, বিকালে দুর্বৃত্তরা বাড়িটির ঘরে ঢুকে গৃহবধূ পাপিয়া আক্তার ও তার বাড়িতে থেকে পড়াশোনা করা দশম শ্রেণীর শিক্ষার্থী কিশোরী ভাগ্নী আনিকাকে কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই আনিকার মৃত্যু হয়। এসময় আহতের ডাক চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তাকে গুরুতর আহতাবস্থায় প্রথমে মনোহরদী হাসপাতালে ও সেখান হতে ঢাকা মেডিকেলে পাঠানো হয়।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে থানা পুলিশ। এসময় সেখান থেকে রক্তমাখা চাপাতি উদ্ধার করা হয়। তবে ঠিক কী কারণে কে বা কারা এ হতাহতের ঘটনা ঘটিয়েছে তাৎক্ষণিক তা জানাতে পারেনি পুলিশ। রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.