নোয়াখালীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকে হামলার ঘটনায় মামলা

শেয়ার

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর বেগমগঞ্জের ১৬ নং কাদিরপুর  ইউনিয়নের ৯  নং ওয়ার্ড আলীমুদ্দিন হাজীর টেক বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণের সময়  ১১ সেপ্টেম্বর  বিকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা এবিএম রহমত সজীব কে পিটিয়ে এবং কুপিয়ে আহত করেছে স্হানীয়  আওয়ামী স্বৈরাচারী সন্ত্রাসী তৌহিদুল ইসলাম (৩৫), শাহআলম ( ৩৮), সাইফুল ইসলাম( ৩২),রিমন (১৮) সহ অজ্ঞাতনামা ১ ডজন সন্ত্রাসী।

জানাযায়,ছাত্র আন্দোলনের অন্যতম নেতা এবিএম রহমত উল্যাহ সজীব  বৃহত্তর চট্টগ্রামের কোতোয়ালি থানার আওতাধীন বৈষম্য  বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। ১৯ জুলাই  চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামের সামনে তিনি গুলিবিদ্ধ হন। সুস্হ হয়ে নিজ এলাকা ত্রাণ বিতরণ করতে আসলে আওয়ামী স্বৈরাচারী সন্ত্রাসী হামলার  শিকার হন। ভিকটিম রহমত উল্যাহ সজীব সন্ত্রাসীদের হুমকিতে প্রাণ ভয়ে বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন নিরাপত্তাহীনতা ভুগছে।

এ ঘটনায়,বেগমগঞ্জ মডেল থানা অভিযোগ দায়ের  করা হয়েছে। বেগমগঞ্জ মডেল থানার (ওসি) লিটন দেওয়ান বলেন,তদন্ত করে আসামীকেদেরকে গ্রেপ্তার করা হবে। এ রিপোর্ট  লেখা পর্যন্ত কোন আসামি গ্রেপ্তার হয়নি।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.