শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ দাবি বিএমজিটিএ’র

শেয়ার

মো. ওয়াজি উল্যাহ জুয়েল:

বিশ্ব শিক্ষক দিবসে পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান ও মাদরাসাসহ সকল শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবি করেছে বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশন (বিএমজিটিএ)। রাজধানীতে আয়োজিত বিশ্ব শিক্ষক দিবসের আলোচনা সভায় এ দাবি করেন বিএমজিটিএ নেতৃবৃন্দ।

সংগঠনের সদস্য সচিব ফিরোজ আলমের সঞ্চালনায় প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক হারুন অর রশিদের সভাপতিত্বে বক্তারা শিক্ষকদের পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান, ১৬ বছর পূর্ণ হলে সকল প্রভাষকদের সহকারী অধ্যাপক পদে পদোন্নতি, সরকারি চাকরিজীবীদের ন্যায় শিক্ষকদের মেডিকেল ও বাড়ি ভাড়া, শিক্ষকদের বদলি প্রথা চালু, সহকারী শিক্ষকদের ৮ম গ্রেড, প্রশাসনিক পদে জেনারেল শিক্ষকদের নিয়োগ, ইএফটির মাধ্যমে বেতন প্রদান ও মাদরাসাসহ সকল শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবি করা হয়।

আলোচনা সভায় সকলের উপস্থিতিতে কণ্ঠ ভোটের মাধ্যমে হারুন অর রশিদকে সভাপতি, ফিরোজ আলমকে মহাসচিব ও এলিন তালুকদারকে সিনিয়র সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট বিএমজিটিএ’র কেন্দ্রীয় কার্যকরী কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম, সুলতান মাহমুদ, ফখরুল ইসলাম, কেএম শামীম, মেহেদী হাসান সরকার, সহ-সভাপতি, আব্দুস সাকুর, সরুজ্জামান, কামরুন্নাহার, মোহাম্মদ আলী, আব্দুল মান্নান, আরমান শাহজাদা, গোলাম মোস্তফা, রিপন খন্দকার, আলাউদ্দিন, তোফাজ্জল হোসেন প্রমুখ।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.