লক্ষ্মীপুরে দুর্নীতি মামলায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা গ্রেপ্তার (দেখুন ভিডিও)

শেয়ার

নিজস্ব প্রতিবেদক :
দুর্নীতি মামলায় লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
শনিবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে রায়পুর উপজেলা পরিষদের সামনে অবস্থিত ওই কর্মকর্তার ভাড়া বাসা লন্ডন ভিলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
দুদকের রাঙ্গামাটি সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সৈয়দ নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।


দুদক ও পুলিশ সূত্র জানায়, জেলেদের চাল ও রাস্তার কাজ না করে টাকা আত্মাসাৎ করার ঘটনায় ২০১১ সালের ১৯ জুলাই ও পরের বছরের ২৭ মার্চ রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দেলোয়ার হোসেনের বিরুদ্ধে পৃথক দুইটি মামলা হয়। রাঙ্গামাটি জেলা সিনিয়র বিশেষ জজ আদালতে দায়ের করা এসব মামলায় তদন্ত শেষে তার বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশীট) দাখিল করে দুদক। ঘটনার সময় অভিযান চালিয়ে থানা পুলিশের সহায়তায় দেলোয়ারকে গ্রেপ্তার করা হয়।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.