আম কুড়াতে গিয়ে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

শেয়ার

ময়মনসিংহের ভালুকায় আম কুড়াতে গিয়ে গর্তের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (২৭ মে) সকাল ১০টার দিকে উপজেলার মেদুয়ারী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সোয়াইল গ্রামে এই ঘটনা ঘটে।

মৃতরা হলেন- সোয়াইল উত্তর পাড়া গ্রামের বিল্লাল হোসনের ছেলে জুনায়েদ (১২) এবং একই এলাকার প্রবাসী রুপচাঁন মিয়ার মেয়ে তাহমিনা (১০)। এর মধ্যে জুনায়েদ স্থানীয় বনকুয়া উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র এবং তাহমিনা নিঝুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী।

 

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য ওমর ফারুক জানান, শিশু জুনায়েদ ও তাহমিনা গর্তের পানিতে পড়ে তলিয়ে গেলে সঙ্গে থাকা অপর শিশু বাড়িতে গিয়ে ঘটনাটি তাদের পরিবারকে জানায়। পরে লোকজন এসে দুই শিশুকে ডুবন্ত অবস্থায় পানি থেকে তুলে উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, বৃষ্টির মধ‍্যে আম কুড়াতে গিয়েছিল ওই শিশুরা। এ সময় গর্তের পানিতে ডুবে মারা যায় তারা। এ ঘটনায় আইনগত ব‍্যবস্থা প্রক্রিয়াধীন।

 

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.