প্রধানমন্ত্রীর আশ্বাসে অনশন প্রত্যাহার নন-এমপিও শিক্ষক-কর্মচারীরা

শেয়ার

প্রধানমন্ত্রীর শেখ হাসিনার আশ্বাসের প্রেক্ষিতে টানা ছয়দিন আমরণ অনশনের পর তা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন নন-এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।

শুক্রবার (০৫ জানুয়ারি) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে অনশন ভাঙার ঘোষণা দেন তারা।

এর আগে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) মো. আছাদুজ্জামান মিয়া, প্রধানমন্ত্রীর একান্ত সচিব জাতীয় প্রেসক্লাবে গিয়ে প্রধানমন্ত্রীর আশ্বাসের কথা জানান।

এরপরই আমরণ অনশন প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয় বলে জানান নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ফেডারেশনের সভাপতি গোলাম মাহমুদুন্নবী।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.