জুনাইদ আল হাবিব:
রাজধানীর মিরপুরে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার(২৭জানুয়ারি) সকালে শেওড়াপাড়ার স্থানীয় যুবসংঘ RUN-25’র উদ্যোগে অসহায় ও ছিন্নমূল চার শতাধিক শীতার্তের মাঝে শীত নিবারণের জন্য কম্বল বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১৪নং ওয়ার্ড কাউন্সিলর হুমায়ূন রশিদ জনি।
RUN-25’র সভাপতি ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ফার্স্ট এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মনিরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন সংগঠক জুয়েল, সুমন, সুজন, কাবলী, মামুন, সম্রাট, আশরাফ, শিমুল, কবির, সোহাগ, রাজু প্রমুখ।
শীতে কাঁপছে রাজধানীসহ সারাদেশ। কনকনে শীতে জবুথবু জনজীবন। একটু উঞ্চতা পেতে যেখানে অসহায় মানুষ দিগ্বিদিক ছুটছে, সেখানেই সহায়তায় হাত বাড়িয়ে এগিয়ে এলো যুবসংঘ RUN-25। শীতবস্ত্র বিতরণের এ কর্মসূচি বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানে সাত শতাধিক কম্বল বিতরণ করবে এই সংগঠনটি।
এ সময় মনিরুজ্জামান চৌধুরী বলেন, প্রতিষ্ঠার পর থেকেই যে কোন প্রাকৃতিক দুর্যোগে দুর্গত মানুষের পাশে থেকে কাজ করে আসছে। ১৯৯৮ সালের বন্যা, ২০০০সালের পরবর্তী বন্যা, শীত মৌসুমে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ, করোনার সময়ে মানুষের পাশে খাদ্য সহায়তা নিয়ে দাঁড়িয়েছি। মাস্ক, সেনিটাইজার নিয়ে দাঁড়িয়েছি। চারপাশের মানুষগুলোকে নিয়ে যাতে আমরা কাজ করতে পারি, সে লক্ষ্যে আমরা কাজ করছি।
স্থানীয় কাউন্সিলর হুমায়ূন রশিদ জনি বলেন, সব সময়ই RUN-25 সমাজের কল্যাণে, জনগণের কল্যাণে কাজ করে আসছে। এখন শীত, মানুষের কম্বল দরকার, কম্বল নিয়ে এসেছে। করোনাকালীন খাদ্য সামগ্রী দিয়ে মানুষের ক্ষুধা নিবারণে পাশে থেকেছে। যখনই সমাজের প্রয়োজন পড়ে, তখনি RUN-25 সহায়তা নিয়ে হাজির হয়।
করোনা মহামারির দুর্দিনে রাজধানীর শেওড়াপাড়ায় সংগঠনটির উদ্যোগে স্থাপন করা হয়েছিলো করোনা ভাইরাস নিস্ক্রিয়করণ চেম্বার। সে সময় গরীব-অসহায়দের মাঝেও খাদ্য সামগ্রী পৌঁছে দেয় সংগঠনটি। ১৯৯৭সালে আত্মপ্রকাশ করা যুবসংঘ RUN-25’র মাধ্যমে ১৯৯৮ সালের বন্যা, ২০০৪ সালের বন্যাসহ বিভিন্ন বড় বড় দুর্যোগ মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি। তখন থেকেই শীত মৌসুমে শীতার্তদের মাঝে শীত নিবারণের জন্য কম্বল ও শীতবস্ত্র বিতরণ করেছে সংগঠনটি। বিভিন্ন সময়ে অসহায়দের পাশে যে কোন সমস্যায় দাঁড়ানোর পাশাপাশি ডেঙ্গু, চিকনগুনিয়া, এসবের প্রাদুর্ভাব কমানোর জন্য পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। এ ছাড়াও বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও সামাজিক প্রতিষ্ঠানে আর্থিক অনুদানসহ নানাভাবে পাশে কাজ করছে যুবসংঘ-25।
