রায়পুরে শিক্ষকদের সাথে ইউএনও’র শুভেচ্ছা বিনিময়

শেয়ার

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার সদ্য যোগদান করা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমা বিনতে আমিনের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন আদর্শ শিশু নিকেতনের শিক্ষক কর্মচারীবৃন্দ।

আজ বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে এ ফুলেল শুভেচ্ছা বিনিময় হয়।

এসময় সহকারী কমিশনার (ভুমি) মনিরা খাতুন, আদর্শ শিশু নিকেতনের প্রধান শিক্ষক মোহাম্মদ আবুল কালাম, সহকারী প্রধান শিক্ষক মো: ফিরোজ আলম, সিনিয়র শিক্ষক রাজন আহমেদ, সবুজ বেপারী, প্রীতি কনা রায়, আবুল কাসেম খোকা, প্রদীপ কুমার রায়, সখিনা আক্তার লিপি, আশ্রাফুন নাহার, রোকসানা ইসলাম, সুপ্রিয়া সাহা ও পিয়ন আমেনা বেগম উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা দীর্ঘ সময় ধরে শিক্ষকদের কথা শুনেন এবং বিদ্যালয়টির আদ্যোপান্ত জেনে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.